২১ নভেম্বর, ২০২১ ০৩:৫৭ পিএম

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠনের দাবি প্রকৃচি’র

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠনের দাবি প্রকৃচি’র
ছবি: মুজিবর রহমান

মেডিভয়েস রিপোর্ট: কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে পেশাজীবী বিসিএস ক্যাডারদের সংগঠন প্রকৌশলী-কৃষিবিদ ও চিকিৎসক (প্রকৃচি)। একইসঙ্গে প্রশাসনের সকল স্তরে জনপ্রতিনিধিদের ক্ষমতায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

আজ রোববার (২১ নভেম্বর) বিকেল তিনটায় রাজধানীর কেআইবি থ্রি-ডি সেমিনার হলে প্রকৃচির কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।

সভায় বক্তারা বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে চিকিৎসকদের অপরিহার্যতা প্রমাণিত হয়েছে। একইসঙ্গে ইঞ্জিনিয়ার, কৃষিবিদদের ভূমিকাও প্রমাণিত হয়েছে। পেশাজীবীদের অবদানের স্বীকৃতির বদলে একটি মহল পেশাজীবীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অপপ্রয়াসে লিপ্ত। পেশাজীবীরা আজ নিগৃহীত, অধিকার বঞ্চিত, যা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে বাঁধা সৃষ্টির এক গভীর ষড়যন্ত্রেরই অংশ।

তারা আরও বলেন, ক্যাডার বৈষম্যের কারণে মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। সাম্প্রতিককালে জনপ্রশাসন পেশাজীবীদের নিয়োগ, পদোন্নতি, বদলি ইত্যাদির ক্ষেত্রে অনধিকার হস্তক্ষেপ করছে। এ সময় ব্যাকবেঞ্চাররা কর্মজীবনে নেতৃত্বের আসনে বসে আছেন বলেও মন্তব্য করেন বক্তারা।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বলেন, ‘চিকিৎসক প্রকৌশলী ও কৃষিবিদরা তাদের অপরিহার্যতা সরকারকে বোঝাতে সক্ষম হয়নি বলেই এখনও ক্যাডার বৈষম্য দূর হয়নি।’

প্রকৃচির কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. নুরুল হুদার সভাপত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক