রেজিস্ট্রেশন কার্যক্রম বিঘ্নিত: বিসিপিএসের দুঃখ প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: টেকনিক্যাল সমস্যার কারণে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম বিঘ্নিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। একই সঙ্গে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ প্রার্থীদের কলেজের পরীক্ষা বিভাগের সহযোগিতা নেওয়ারও আহ্বান জানায় কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জানুয়ারি ২০২২ সেশনে অনুষ্ঠিতব্য এফসিপিএস ১ম পর্ব, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস মিডটার্ম, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস ২য় পর্ব (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষায় অংশগ্রহণ করার নিমিত্ত যে সকল আবেদনকারী অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন বা পরবর্তী সময়ে সফ্টওয়্যার সম্পর্কিত টেকনিক্যাল সমস্যার কারণে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারছেন না, তাঁদেরকে কলেজের পরীক্ষা বিভাগের মোবাইল নম্বরে (০১৯২১৮৮৪৪৩৮, ০১৯১৪১১৫৫৫৪) যোগাযোগ করে সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।’
‘সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত’, উল্লেখ করা হয়েছে নোটিসে।
-
০৪ জুন, ২০২৬
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
-
০২ জুন, ২০২৬