করোনা: ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ছয় লাখের অধিক মানুষ নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন সাড়ে ৭ হাজারের অধিক। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছেন মোট ২৫ কোটি ৬৩ লাখের বেশি মানুষের দেহে। এতে প্রাণ হারিয়েছেন ৫১ লাখ ৪৬ হাজারের অধিক করোনা রোগী।
আজ শুক্রবার (১৯ নভেম্বর) বেলা ১০টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটি জানিয়েছে, বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ছয় লাখ এক হাজার ২১৮ জন নতুন করে করোনায় আক্রন্ত হয়েছেন। নতুন করে মৃত্যু হয়েছে আরও ৭ হাজার ৬৫১ জন। তবে আরও চার লাখ ২০ হাজার ৪৮৭ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরি গেছেন।
বিশ্বে এখন পর্যন্ত মোট ২৫ কোটি ৬৩ লাখ ৯ হাজার ১৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৫১ লাখ ৪৬ হাজার ২৪৭ জন। তবে ভাইরাসটি থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ২৩ কোটি ১৫ লাখ ২০ হাজার ৫৬৯ জন।
তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সম্পর্কিত রিসোর্স সেন্টারের তথ্যমতে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৫ কোটি ৬০ লাখ ৫৬ হাজার ১৭৭ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৫১ লাখ ৩১ হাজার ৩৬০ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশেটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৪৫৫ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৮৯ হাজার ১৫৫ জনের।
এরপরই রয়েছে ভারত। সাম্প্রতিক সময়ে দেশটির সংক্রমণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে তিন কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৫১৭ জনের শরীরে। মৃত্যু হয়েছে চার লাখ ৬৪ হাজার ৭১৫ জনের।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে দুই কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৭৭ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ ১২ হাজার ১৭৭ জনের।
এদিকে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম। দেশে এখন পর্যন্ত ১৫ লাখ ৪৩ হাজার ৪৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৩৯ জনের। সেরে উঠেছেন ১৫ লাখ ৩৭ হাজার ৫১৮ জন।
এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও জার্মানি
-
১৫ ডিসেম্বর, ২০২১
-
১০ ডিসেম্বর, ২০২১
-
০৭ ডিসেম্বর, ২০২১
-
০৩ ডিসেম্বর, ২০২১
-
২৯ নভেম্বর, ২০২১
-
২৫ নভেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
১৯ নভেম্বর, ২০২১
-
০৯ নভেম্বর, ২০২১
-
০২ নভেম্বর, ২০২১
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ স্নাতকোত্তর চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ স্নাতকোত্তর চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ স্নাতকোত্তর চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫