২৫ নভেম্বর, ২০২১ ০৩:৩১ পিএম

করোনায় বিপর্যস্ত জার্মানি, মৃত্যুর সংখ্যা লাখ ছাড়াল

করোনায় বিপর্যস্ত জার্মানি, মৃত্যুর সংখ্যা লাখ ছাড়াল
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত জার্মানি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নতুন করে করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত জার্মানি। গত ২৪ ঘণ্টায় ৩২১ জনের মৃত্যু দেখেছে দেশটি। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮১ জনে। এ সময় আর ৭৩ হাজার ৯৬৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) করোনা বিষয়ক তথ্য প্রদানকারী আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য দিয়েছে।

যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন গার্ডিয়ান ও বার্তা সংস্থা এএফপির এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ করোনাভাইরাসের নতুন এপিসেন্টারে পরিণত হয়েছে। দেশে দেশে বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। শুধুমাত্র জার্মানেতিই গত ২৪ ঘণ্টায় ৩৫১ জনের মৃত্যু হয়েছে। দেশটির হাসপাতালের আইসিইউ বেডগুলো রোগীতে পূর্ণ। অ্যাঙ্গেলা মারকেলের মন্ত্রীপরিষদের কাছ থেকে নতুন জোট সরকার ক্ষমতা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে এই সঙ্কটের মুখোমুখি পড়ছে তারা। এরই মধ্যে অনেক হাসপাতাল তার ধারণ ক্ষমতা অতিক্রম করেছে। 

এ অবস্থায় করোনায় আক্রান্ত রোগীদের বাধ্য হয়ে বিদেশে পাঠানোর প্রয়োজন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জার্মান ইন্টারডিসিপ্লিনারি অ্যাসোসিয়েশন ফর ইনটেনসিভ কেয়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিসিনের প্রধান গারনট মার্ক্স।

সংক্রমণ রোধে গত সপ্তাহে দেশটি করোনাভাইরাস নিয়ন্ত্রণে কঠোরতা আরোপ করেছে। জনগণকে টিকা গ্রহণের প্রমাণ প্রমাণ প্রদর্শনের জন্য বলা হয়েছে। সম্প্রতি করোনা পরীক্ষায় যারা করোনা নেগেটিভ হয়েছেন। তারাই গণপরিবহনে আরোহন বা কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন বলে জানানো হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থায় থাকা এলাকায় নতুন করে শাটডাউন দেওয়া হয়েছে। এদেকে নতুন চ্যান্সেলর ওলাফ শুলজ বাধ্যতামূলক টিকা নেয়ার প্রতি সমর্থন জানিয়েছেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের শুরু থেকেই সংক্রমণ ও মৃত্যুর শীর্ষ দশে রয়েছে জার্মানি। সংক্রমণের দিক থেকে বিশ্বে নবম স্থানে থাকা দেশটিতে এখন পর্যন্ত ৫৫ লাখ ৪৬ হাজার ৯১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের হয়ে মৃত্যুবরণ করেছেন এক লাখ ৪৮১ জন। তবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ৪৭ লাখ ১২ হাজার ৯০০ জন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও