১৬ নভেম্বর, ২০২১ ০৮:৫৯ পিএম

অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিকের আবেদনের নির্দেশ বিসিপিএসের

অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিকের আবেদনের নির্দেশ বিসিপিএসের
বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: ফেলোশিপ প্রোগ্রামে অবৈতনিক প্রশিক্ষণার্থী ১ জুলাই ২০২১ থেকে অধ্যয়নরতদের পারিতোষিকের জন্য আবেদনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বিসিপিএসের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় যে সকল অবৈতনিক প্রশিক্ষণার্থী ১ জুলাই ২০২১ তারিখ থেকে বিসিপিএস কর্তৃক স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত আছেন, কিন্তু এখনও আবেদন করেননি, তাদেরকে শর্তসাপেক্ষে পারিতোষিক প্রদান করা হবে। এমতাবস্থায়, কলেজের ওয়েবসাইটের এ লিঙ্কে (http://application.bcps.edu.bd) প্রবেশ করে অনলাইন আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করে আগামী ৩০ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজের আরটিএম বিভাগে (ব্লক-বি, দ্বিতীয়তলা) জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।’

‘যারা এফসিপিএস প্রথম পর্ব পাস করেননি বা সাব-স্পেশালিটি বিষয়ে এনরোলমেন্ট সম্পন্ন করেননি তারা এ ভাতার আওতায় আসবেন না। ইতিপূর্বে যারা পারিতোষিকের জন্য আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই,’ বলা হয় বিজ্ঞপ্তিতে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পারিতোষিক
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক