০৬ নভেম্বর, ২০২১ ০২:৩৬ পিএম

এভারকেয়ারে অ্যাওয়েক সার্জারির মাধ্যমে স্ট্রোকের রোগীর মাথার হাড় প্রতিস্থাপন

এভারকেয়ারে অ্যাওয়েক সার্জারির মাধ্যমে স্ট্রোকের রোগীর মাথার হাড় প্রতিস্থাপন
হাসপাতালের নিউরোসার্জারি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. মো. আনিসুল ইসলাম খানের নেতৃত্বে এ অপারেশন সম্পন্ন হয়।

মেডিভয়েস রিপোর্ট: অ্যাওয়েক সার্জারির মাধ্যমে স্ট্রোকে আক্রান্ত ৬৯ বছর বয়সী রোগীর সফল মাথার হাড় প্রতিস্থাপন (ক্র্যানিওপ্লাস্টি) করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। হাসপাতালের নিউরোসার্জারি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. মো. আনিসুল ইসলাম খানের নেতৃত্বে এ অপারেশন সম্পন্ন হয়।

এই সফলতার কথা তুলে ধরে সম্প্রতি এক সংবাদ সম্মলেনে ডা. আনিসুল ইসলাম বলেন, ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে রোগী জয়নাব বেগম (৬৯) নামে এক রোগী এভারকেয়ার হসপটিাল চট্টগ্রামে ভর্তি হন। সিটিস্ক্যান করে দখো যায়, রোগীর ব্রেইনের ডান দিকে ইস্কেমিক স্ট্রোক হয়েছে। এবং তার ব্রেইন প্রচণ্ড চাপের মধ্যে আছে। এমনকি সেই সময় রোগীর জ্ঞানের মাত্রা (জিসিএস স্কোর) ছিলো ৫/১৫। এমতাবস্থায় হসপিটালের অভিজ্ঞ চিকিৎসকগণ রোগীর চিকিৎসার জন্য প্রথমে জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্র্যানিয়েক্টোমি এবং পরবর্তীতে ফলোআপের উপর ভিত্তি করে ক্র্যানিওপ্লাস্টি অর্থাৎ মাথার হাড্ডি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই সার্জারি রোগীর কার্ডিয়াক কন্ডিশন অনুকূলে না থাকাতে ঝুঁকিপূর্ণ ছিল। এমতাবস্থায় রোগীকে সম্পূর্ণ অজ্ঞান না করে মাথার হাড্ডি প্রতিস্থাপন প্রক্রিয়াটি অ্যাওয়েক সার্জারির মাধ্যমে সম্পন্ন হয়।

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, ‘উন্নত সার্জিক্যাল আইসিইউ এবং নির্ভরযোগ্য এনেসথেসিয়া ডিপার্টমেন্ট থাকায় অনেক ঝুঁকিপূর্ণ সার্জারি করার সক্ষমতা রয়েছে এভারকেয়ার হসপিটালের।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক