ডেঙ্গুতে আক্রান্ত আরও ১০৩ জন হাসপাতালে
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৯ জন এবং ঢাকার বাইরে নতুন করে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত কয়েক দিনের ধারাবাহিক মৃত্যুর পর আজ কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আজ শুক্রবার (৫ নভেম্বর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তি রোগীর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৪৫ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৬০ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, এ বছর ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২৪ হাজার ৩৮০ জন। তবে এ সময়ে সুস্থ রোগীর সংখ্যাও কম না। গত ১০ মাসে ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ হাজার ৫৮০ জন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯৫ জন মৃত্যুবরণ করেছেন।
প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন।
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬
-
০৯ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৬
-
০৭ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬