০৩ নভেম্বর, ২০২১ ১০:১৬ এএম

৫-১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদন

৫-১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার (৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের লাখো শিশুর করোনার টিকা পাওয়ার পথ উন্মুক্ত হলো। জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য শিশুদের টিকা দেওয়া জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা।

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। তারপরই দেশটির সেন্টারস অব ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেয়।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ১২ বছর ও তার বেশি বয়সী শিশুদের করোনার টিকা দিচ্ছে। এখন দেশটির ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরাও টিকার আওতায় আসবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও