২৭ অক্টোবর, ২০২১ ১০:৫১ এএম

শেহামেক বিএমএসএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

শেহামেক বিএমএসএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
বিএমএসএস জামালপুর শেখ হাসিনা মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন।

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির (বিএমএসএস) জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ লোকাল কমিটি ও জামালপুর প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ অক্টোবর) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাশদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সচেতন হই, সুস্থ থাকি’ স্লোগান সামনে নিয়ে  দিনব্যাপী মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন ফ্রি হেলথ চেকআপ, ব্লাড প্রেসার, ব্লাড সুগার এবং ব্লাড গ্রুপিং সেবা দেওয়া হয়।

এছাড়াও ক্যাম্পেইনে করোনা এবং ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে ২৫০ জন মহিলাকে মাসিক বা রজঃচক্র বিষয়ে পরামর্শ এবং প্রায় ১৫০টি ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. রিফাত আদনান সাকিব। সেবা নিতে আসা রোগীরা বলেন, জনগণের কাছাকাছি এসে ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টদের এমন সেবায় তারা খুবই আনন্দিত।

ক্যাম্পেইনে অংশ নেওয়া মেডিকেল শিক্ষার্থীরা বলেন, ক্যম্পেইনের মাধ্যমে তারা অনেক কিছু শেখতে পেরেছে, যা টেক্সটবুকভিত্তিক পড়াশোনাকে আরো সমৃদ্ধ করেছে। প্রতিবছর যেনো এই কার্যক্রম অব্যাহত থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএসের এনএমও নজরুল ইসলাম সজিব, লিয়াসন অফিসার এম এ কাভি সিকান্দার আলম, জেনারেল অ্যাসিট্যান্ট জোবায়ের জাজবী ও জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের লোকাল কমিটি কো অর্ডিনেটর ওয়ালীওল্লাহ্, প্রেসিডেন্ট ও প্রথম আলো বন্ধুসভার সদস্য জোবায়ের জাদিদ, বিএমএসএসের জামালপুর সভাপতি এস এম সিফাত আবদুল্লাহ্ এবং সাধারণ সম্পাদক মোহাইমিনুল আকাশ প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক