২৭ অক্টোবর, ২০২১ ১১:৩৮ এএম

৪০০ শয্যায় উন্নীত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

৪০০ শয্যায় উন্নীত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল।

মেডিভয়েস রিপোর্ট: ২০০ শয্যা থেকে ৪০০ শয্যায় উন্নীত হয়েছে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত সকল বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়মকানুন অবশ্যই পালন সাপেক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকার শয্যা সংখ্যা ২০০ থেকে ২০০ বর্ধিত করে ৪০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণে নির্দেশক্রমে প্রশাসনিক অনুমোদন প্রদান করা হলো।’

আদেশের অনুলিপি অবগতির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক