২৬ অক্টোবর, ২০২১ ০৬:৩২ পিএম

নোয়াখালীর হাসপাতালে ২ আনসার সদস্যকে ছুরিকাঘাত

নোয়াখালীর হাসপাতালে ২ আনসার সদস্যকে ছুরিকাঘাত
ছুরিকাঘাতে আহত দুই আনসার সদস্য। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রিকশা ও সিএনজি প্রবেশে বাধা দেয়ায় ফটকে দায়িত্বরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত দুই আনসার সদস্য হলেন- মনসুর আলী ও মো: মিল্লাত। তাদের মধ্যে মনসুর আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ পাঠানো হয়। আর মিল্লাতকে নোয়াখালী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, গত সপ্তাহ থেকে হাসপাতালের গেটের ভেতরে রোগীর গাড়ি ছাড়া অন্য সব যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মঙ্গলবার কিছু অটোরিকশা ভেতরে ঢুকতে চাইলে ওই আনসার সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী আনসার সদস্যদের ওপর হামলা চালায়।

হাসপাতালের পরিসংখ্যানবিধ কামরুল হাসান মাসুদ বলেন, নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্যরা ফটকের যানজট নিরসনে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে হাসপাতালের ভেতরে ঢুকতে বাধা দেয়। এ সময় রিকশায় থাকা অবৈধ স্ট্যান্ড চক্রের মূল হোতা মাহফুজ রিকশা থেকে উত্তোজিত হয়ে নেমে কর্তব্যরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করেন। এতে ওই দুই আনসার সদস্য গুরুত্বর আহত হন।

নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক