২৬ অক্টোবর, ২০২১ ০৪:৩৯ পিএম

স্ট্রোকে সোহরাওয়ার্দীর ডা. আবদুল হালিমের মৃত্যু

স্ট্রোকে সোহরাওয়ার্দীর ডা. আবদুল হালিমের মৃত্যু
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দীর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. আবদুল হালিম।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল চারটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মেডিভয়েসকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা ডেন্টাল কলেজ অধ্যক্ষ ও ডেন্টাল চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা: হুমায়ুন কবির বুলবুল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। মৃত্যুকালে তিনি চিকিৎসক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. আবদুল হালিমের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক