২৫ অক্টোবর, ২০২১ ০৫:২৮ পিএম

বাসেত মজুমদার লাইফ সাপোর্টে

বাসেত মজুমদার লাইফ সাপোর্টে
প্রায় দুই-আড়াই মাস ধরে অসুস্থ বর্ষীয়ান এই আইনজীবী। তার মেরুদণ্ডের হাড়ের একটা ডিস্ক ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজ সোমবার (২৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এ সংক্রান্ত এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘রোববার বাসেত মজুমদারকে আইসিইউতে নেওয়া হয়। এর মধ্যে হার্টঅ্যাটাক করায় ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।’

পোস্টে সকলের কাছে বাসেত মজুমদারের সুস্থতা কামনা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

প্রায় দুই-আড়াই মাস ধরে অসুস্থ বর্ষীয়ান এই আইনজীবী। তার মেরুদণ্ডের হাড়ের একটা ডিস্ক ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। সর্বশেষ ১০-১২ দিন ধরে তার খাওয়া-দাওয়া বন্ধ ছিল।

‘গরিবের আইনজীবী’ হিসেবে খ্যাত আবদুল বাসেত মজুমদার আইন পেশায় ৫৬ বছর পার করেছেন। ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক।

তিনি ১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসাম (বর্তমানে লালমাই) উপজেলার শানিচো গ্রামে জন্মগ্রহণ করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই আলাদা আইন ও সমন্বিত জবাবদিহি

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই আলাদা আইন ও সমন্বিত জবাবদিহি

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক