২৩ অক্টোবর, ২০২১ ০৯:২৯ পিএম

করোনার টিকা উৎপাদনে বাংলাদেশ প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী

করোনার টিকা উৎপাদনে বাংলাদেশ প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী
ড. এ কে আব্দুল মোমেন।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (২৩ অক্টোবর) সিলেট জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে করোনা ভ্যাকসিনের কোনো অভাব নেই। সবাই ভ্যাকসিন পাবেন। বিশ্বের বিভিন্ন দেশে উচ্চমূল্যে নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের দেশে ভ্যাকসিন কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। এটি বাংলাদেশের বড় অর্জন। হাতেগোনা কয়টি দেশ বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘করোনাকালে কূটনৈতিক সফলতা আমার একা নয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই সব দিকনির্দেশনা দিয়েছেন। তার দূরদর্শিতা, স্বাস্থ্যমন্ত্রী এবং কোভিড-১৯ ম্যানেজমেন্ট কমিটিসহ সংশ্লিষ্ট সবার অবদানেই আমরা করোনাকালের কূটনীতিতে সফল হয়েছি। বিশ্বের বহু শক্তিশালী দেশে মৃত্যুর সংখ্যার তুলনায় আমাদের দেশে একেবারেই কম। ভ্যাকসিন কার্যক্রমে বিশ্বে আমরা এগিয়ে রয়েছি। আমরা ভ্যাকসিনের জন্য কোনো টাকা-পয়সা নিচ্ছি না।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক