কুর্মিটোলা ও মমেক হাসপাতালে নতুন পরিচালক
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনা বাহিনী) নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে বদলি পূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ/প্রেষণ পদ থেকে প্রত্যাহার পূর্বক তাঁদের চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো।
ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজুলল কবীরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই সেনা কর্মকর্তাকে ওই পদে নিয়োগ দিতে তাঁর চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়।
তিনি ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদের স্থলাভিষিক্ত হলেন। জামিল আহমদকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তাঁর চাকরি ন্যস্ত করা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগে।
অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তাঁর চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
-
২১ মার্চ, ২০২৫
-
২৩ জানুয়ারী, ২০২৫
-
০৭ নভেম্বর, ২০২৪
-
২১ অক্টোবর, ২০২৪
-
১৬ অক্টোবর, ২০২৪
-
১৫ সেপ্টেম্বর, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৪
-
০৩ জুলাই, ২০২৪
-
২৮ জুন, ২০২৪