০৫ অক্টোবর, ২০২১ ১০:৫০ এএম

বিএসএমএমইউতে বৈকালিক আউটডোর চালু

বিএসএমএমইউতে বৈকালিক আউটডোর চালু

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমন পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বৈকালিক বিশেষজ্ঞ আউটডোর সেবা ফের চালু হয়েছে। প্রতিদিন বিকেল তিনটা থেকে এ সেবা প্রদান করা হবে।

সোমবার (৪ অক্টোবর) বিকালে দেশের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ কমিউনিটি অফথালমোলজি বিভাগের বহির্বিভাগে রোগী দেখার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিএসএমএমইউ মেডিসিন, সার্জারি, শিশু ও ডেন্টাল অনুষদের ২৪টি বিভাগে এই চিকিৎসাসেবা কার্যক্রম প্রদান করা হচ্ছে। এ সকল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিকাল ৩টা থেকে রোগীদেরকে এই চিকিৎসাসেবা প্রদান করবেন।

রোগী দেখার পর অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বিভিন্ন বিভাগে চলমান বৈকালিক আউটডোরের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে তিনি বলেন, ‘রোগীদের সুবিধার্থে বৈকালিক স্পেশালাইজড আউডোর সার্ভিস চালু করা হয়েছে এবং তা অব্যাহত রাখা হবে।’

এদিকে বৈকালিক আউটডোর সেবা চালু হওয়ায় সেখানে আগত রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক