০৪ অক্টোবর, ২০২১ ১১:১৮ এএম

আরও ১০ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

আরও ১০ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

মেডিভয়েস রিপোর্ট: চীন করোনাভাইরাসের আরও ১০ লাখ ডোজ টিকা উপহার দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ চাইলে যেকোনো সময় নিয়ে আসতে পারবে সিনোফার্মের এ টিকা। রোববার (৩ অক্টোবর) রাতে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। 

ড. মোমেন বলেন, ‘চীন জানিয়েছে, তারা আমাদেরকে আরও ১০ লাখ টিকা উপহার হিসেবে দেবে। আমরা যখন চাইবো, তখনই এ টিকা নিয়ে আসতে পারবো। এ সপ্তাহে তারা এটা জানিয়েছে। আমরা যাদের কাছ থেকে টিকা নিচ্ছি, সিনোফার্ম; সেখান থেকেই দেবে।’

বিপুল পরিমাণ টিকা লাইনআপে রয়েছে জানিয়ে মোমেন বলেন, ‘আমাদের টিকা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই।’

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। এ পর্যন্ত উপহার হিসেবে ২১ লাখ সিনোফার্মের টিকা দিয়েছে চীন।

এর বাইরে কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা ৭০ লাখ ডোজ টিকার সঙ্গে ৩০ আগস্ট ঢাকায় এসেছে আরও ৫৬ লাখ ডোজ টিকা। গত ১০ সেপ্টেম্বর রাতে বড় চালানে সিনোফার্ম থেকে দেশে আসে আরও ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা। এরপর ১৭ সেপ্টেম্বর আরেকটি চালানে দেশে আসে আরও ৫০ লাখ ডোজ টিকা। সবশেষ ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে আসে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা।

সূত্র: ঢাকা পোস্ট। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক