১৯ সেপ্টেম্বর, ২০২১ ০১:১২ পিএম
ডব্লিউএইচও এবং আইএলওর যৌথ গবেষণা

অতিরিক্ত কাজের চাপে বছরে ১৯ লাখ প্রাণহানি

অতিরিক্ত কাজের চাপে বছরে ১৯ লাখ প্রাণহানি
প্রতীকী ছবি।

মেডিভয়েস ডেস্ক: কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের কারণে সৃষ্ট বিভিন্ন রোগ ও তার অভিঘাতে ২০১৬ সালে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ১৯ লাখ কর্মজীবীর। গবেষণায় দেখা গেছে, কর্ম-সম্পর্কিত বেশিরভাগ মৃত্যু হয়েছে শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে। জাতিসংঘের দুই অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ গবেষণায় এ চিত্র ফুটে উঠেছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন এসব তথ্য জানানো হয়।

সংস্থা দুটির গবেষণা অনুযায়ী, কাজের কারণে এসব মৃত্যুর ৮১ শতাংশ ক্ষেত্রে দায়ী ছিল অসংক্রামক নানান রোগ। মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে ছিল ফুসফুসের দীর্ঘস্থায়ী প্রদাহ (সাড়ে ৪ লাখ), স্ট্রোক (৪ লাখ) এবং হৃদরোগ (সাড়ে ৩ লাখ)। কাজের সময় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৬০ হাজার কর্মীর (১৯ শতাংশ)।

নতুন এ গবেষণায় পেশাজীবীদের মৃত্যুর অন্যতম বড় কারণ হিসেবে কর্মক্ষেত্রের পরিবেশকে দায়ী করা হয়েছে। কর্মস্থলে বায়ুদূষণ ৪ লাখ ৫০ হাজার মৃত্যুর জন্য দায়ী। নানা ধরনের গ্যাস, ধোঁয়া, শিল্পকারখানা থেকে নিঃসৃত ক্ষুদ্রকণার উপস্থিতিজনিত কারণে সৃষ্ট বায়ুদূষণ কর্মক্ষেত্রে পেশাজীবীদের জন্য প্রাণঘাতী পরিবেশ তৈরি করে। এর বাইরেও দীর্ঘ কর্মঘণ্টা, হাঁপানি, ক্যানসার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতি উল্লেখযোগ্য।

দীর্ঘ কর্মঘণ্টার কারণে স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত হয়ে বছরে আনুমানিক সাড়ে ৭ লাখ পেশাজীবীর মৃত্যু হয়। তবে আশার কথা হলো- কর্মক্ষেত্রে রোগ ও অভিঘাতে মৃত্যুর এই হার ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে ১৪ শতাংশ কমে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রোস আধানোম গেব্রিয়েসুস বলেন, ‘চাকরির কারণে এত মানুষের প্রাণহানি খুবই পীড়াদায়ক। আমাদের এ রিপোর্ট বিশ্বের জন্য সতর্কবার্তা।’ আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেন, ‘এই অনুমানগুলো কর্ম-সম্পর্কিত রোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। আর এ তথ্যগুলো স্বাস্থ্যকর এবং নিরাপদ কর্মক্ষেত্র তৈরির জন্য নীতি নির্ধারণের ব্যাপারে সাহায্য করবে। এতে করে সরকার, মালিক, শ্রমিক- সবাই কর্মস্থলে ঝুঁকি কমাতে পদক্ষেপ নিতে পারবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও