বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪৬ লাখ
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিভিন্ন দেশে প্রতিদিনই এ সংখ্যায় হচ্ছে নতুন নতুন রেকর্ড। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছেন ২২ কোটি ৩৪ লাখের বেশি মানুষের দেহে। এতে প্রাণ হারিয়েছেন ৪৬ লাখে অধিক করোনা রোগী।
আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১০টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটি জানিয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মোট ২২ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৫৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪৬ লাখ ১০ হাজার ৫৬ জন। তবে ভাইরাসটি থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও কম নয়। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন মোট ১৯ কোটি ৯৯ লাখ ২৭ হাজার ৮১৭ জন।
তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা সম্পর্কিত রিসোর্স সেন্টারের তথ্যমতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২২ কোটি ২৫ লাখ ৯ হাজার ৯১৬ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪৫ লাখ ৯৫ হাজার ৯৯৯ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশেটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৫৮৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৭১ হাজার ১৮৩ জনের।
এরপরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ হলেও এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে তিন কোটি ৩১ লাখ ৩৮ হাজার ৮৫৬ জনের শরীরে। মৃত্যু হয়েছে চার লাখ ৪১ হাজার ৭৮২ জনের।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে দুই কোটি ৯ লাখ ২৮ হাজার ৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৪ হাজার ৩৫৮ জনের।
এদিকে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮ তম। দেশে এখন পর্যন্ত ১৫ লাখ ২২ হাজার ৩০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৩৬ জনের। সেরে উঠেছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন।
এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
স্বাস্থ্যে অব্যবস্থাপনা, বাজেট বৈষম্য ও ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা বরদাশত করা হবে না
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
স্বাস্থ্যে অব্যবস্থাপনা, বাজেট বৈষম্য ও ফ্যাসিবাদের পুনর্বাসন চেষ্টা বরদাশত করা হবে না
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’