০৫ সেপ্টেম্বর, ২০২১ ১২:২৫ পিএম

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল
অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা-৭ আসনের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও দেশের প্রখ্যাত নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

শনিবার (৪ সেপ্টেম্বর) তার পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজৈনিতক কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেওয়া হয়।

ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘এলাকার প্রায় প্রতিটি পরিবারের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। চিকিৎসক হিসেবে তিনি সবসময় মানুষের পাশে থেকে সেবা দেওয়ার চেষ্টা করছি। মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছ।’

নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে জয়লাভের বিষয়ে আশাবাদী তিনি।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দায়িত্বে রয়েছেন ডা. প্রাণ গোপাল দত্ত। এর আগের জাতীয় সংসদ নির্বাচনেও এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত নৌকার টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক আলী আশরাফ।

গত ৩০ জুলাই নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আলী আশরাফ।

তিনি কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও ছিলেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কুমিল্লা-৭ আসন
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক