২২ অগাস্ট, ২০২১ ০৫:০২ পিএম
এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু হাসপাতালে ভর্তি ৯৩, মৃত্যু ছয়
ছবি: মজিবুর রহমান
মেডিভয়েস রিপোর্ট: চলমান ডেঙ্গু সংকটে শিশু আক্রান্তের হার আশঙ্কাজনক। গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩ শিশু। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে ৭৬ শিশু এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে ১২ শিশু।
আজ রোববার (২২ আগস্ট) ঢাকা শিশু হাসপাতালের রোগতত্ত্ববিদ ডা. কিংকর ঘোষ স্বাক্ষরিত হাসপাতালের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছে ১১ শিশু। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে সাত শিশু।
চলতি বছর জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত মোট ৩৬৫ শিশু এ হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে আগস্টের ২০ দিনে ভর্তি হয়েছে ২৪৪ শিশু। জুলাই মাসে ভর্তি হয়েছে ১০৪ শিশু।
এছাড়াও এখন পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যুর কথা প্রতিবেদনে জানানো হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত