২২ অগাস্ট, ২০২১ ০৯:৪৩ পিএম

করোনায় ডা. মোজাম্মেল হকের মৃত্যু

করোনায় ডা. মোজাম্মেল হকের মৃত্যু
ডা. মো. মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. মোজাম্মেল হক মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ১১টার খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ডা. মোজাম্মেল ঢাকা মেডিকেল কলেজের ১৯৫৩-৫৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য ছিলেন। সর্বশেষ তিনি বিএমএ খুলনা শাখা পরিচালিত বিনোদিনী স্মৃতি হাসপাতালের চক্ষু হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। 

দীর্ঘ কর্মজীবন শেষে তিনি বর্তমানে অবসর জীবন যাপন করছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এ সংক্রান্ত এক শোক বার্তায় তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

ডা. মো. মোজাম্মেল হকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক