ক্যান্সারে ডা. আওলাদ হোসেনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক এইচ এম আওলাদ হোসেন। মঙ্গলবার (১৭ আগস্ট) রাত পৌনে আটটার দিকে মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস সম্পন্ন করা এ চিকিৎসক ছিলেন ডি-২৩ ব্যাচের শিক্ষার্থী।
আজ বুধবার বাদ ফজর রাজধানীর ফার্মগেটে পশ্চিম তেজতুরী বাজার সেন্ট্রাল মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ৭টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এর আগে সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক
তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক জানিয়েছেন চিকিৎকরা। মৃত্যুর খবর দিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডা. আসাদুয যামান সারওয়ার লেখেন, ‘ডা. আওলাদ (ডি-২৩) ভাই অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। যখনই কোনো প্রোগ্রামে দেখা হতো তাঁর সাথে কুশলাদি বিনিময় হতো। একদিন তিনি আমায় ফোন করেছিলেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির আহ্বানে করোনাকালীন ফান্ডে অনুদান দেওয়ার জন্য। পরবর্তীতে মেসেঞ্জারে যোগাযোগ হয় যার কিছু স্ক্রিনশট এখানে দেওয়া হল। গতকাল এই মহান ব্যক্তি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আল্লাহ্ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।’

এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬