১৭ অগাস্ট, ২০২১ ০৭:৫৭ পিএম

বৃহস্পতিবার থেকে সচল হচ্ছে প্রায় সব ট্রেন

বৃহস্পতিবার থেকে সচল হচ্ছে প্রায় সব ট্রেন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকার বিধিনিষেধ তুলে দেওয়ায় গত ১১ আগস্ট থেকে ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করেছিল। এরই ধারাবাহিকতায় এবার আরও ৩৬ জোড়া ট্রেন চালু করতে যাচ্ছে সরকার। আগামী বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে এসব ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে ১২ জোড়া আন্তঃনগর ও ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমো ট্রেন।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়েছে, লকডাউন শিথিল হওয়ার পর গত ১১ আগস্ট থেকে ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। সেই সঙ্গে যুক্ত হবে ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন।

রেলওয়ের সূত্রে জানা যায়, প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে ক্রয় করতে হবে।

এর আগে গত ১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল-কমিউটার ট্রেন দিয়ে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু করা হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক