১৬ অগাস্ট, ২০২১ ০৫:৫৫ পিএম

চলতি বছরে ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু

চলতি বছরে ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রয়েছেন ১৯৯ জন এবং সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ২২ জন।

আজ সোমবার (১৬ আগস্ট) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২২১ জনের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৩৬ জনসহ মোট ১৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। অপরদিকে ঢাকার বাইরের ২২ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ১২ জন, ময়মনসিংহে একজন, বরিশালে দুইজন, খুলনায় পাঁচজন ও চট্টগ্রাম বিভাগে দুইজন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ (১৬ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ছয় হাজার ৩২১ জন। তাদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ২৬৪ জন রোগী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক