সাত দিনে চলে গেলেন আরও ১০ চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: করোনাসহ অন্যান্য রোগে গত সাত দিনে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১০ চিকিৎসক প্রাণ হারিয়েছেন। আজ শনিবার (৭ আগস্ট) চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।
সর্বশেষ আজ শনিবার (৭ আগস্ট) দুনিয়া থেকে বিদায় নিলেন তরুণ চিকিৎসক ডা. ইমরান রিফাত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৮ বছর। তিনি ছিলেন সেন্ট্রাল মেডিকেল কলেজের মেডিসিন ক্লাব ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ছিলেন মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক।
এ ছাড়া গত সাত দিনে যেসব চিকিৎসক দুনিয়া থেকে বিদায় হয়েছেন তারা হলেন: প্রবীণ চিকিৎসক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডা. সিরাজুল ইসলাম, ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশের (সিবিএমসিবি) চক্ষুবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফরিদা ইয়াসমিন, গ্রীণ লাইফ মেডিকেল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. এম এ মোহায়মেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) লালমনিরহাট জেলা শাখার আজীবন সদস্য ডা. মো. তওহীদ হাসান, ঢাকা মেডিকেল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ, বরিশাল জেলার সাবেক সিভিল সার্জন ডা. এএফএম শফিউদ্দিন পাতা, টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলার শেখ হাসিনা মেডিকেল কলেজের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. জাকিয়া রশিদ শাফি এবং গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ।
বিএমএ জানিয়েছে, শুধু করোনায় দেশে মৃত্যুবরণ করেছেন ১৭৮ জন চিকিৎসক ও তিন ডেন্টাল সার্জন। এছাড়া করোনাভাইরাসের সর্বমোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮৫ জন চিকিৎসক ও দুই হাজার ২৪৭ জন নার্স।
সংগঠনটির তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক হিসেবে ঢাকা জেলায় চিকিৎসকরা সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন। এ জেলায় মোট ৮৬২ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর চট্টগ্রামা জেলায় ৪৯২ জন, সিলেট জেলায় ৩৪৯ জন, কুমিল্লা জেলায় ১৩১ জন, ময়মনসিংহ জেলায় ১৪৩ জন। পিরোজপুর জেলায় এ পর্যন্ত কোনো চিকিৎসক করোনায় আক্রান্ত হননি।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬