০৭ অগাস্ট, ২০২১ ০৬:৪০ পিএম

করোনায় সাবেক আইজিপির মৃত্যু

করোনায় সাবেক আইজিপির মৃত্যু
পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ হাদিস উদ্দিন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি‌) মোহাম্মদ হাদিস উদ্দিন। 

আজ শনিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা।

মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সূত্র মতে, তিনি ২০০৫ সালের সাত এপ্রিল থেকে সাত মে পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের ২৩তম পুলিশ মহাপরিদর্শক নিযুক্ত হওয়ার আগে তিনি পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) হিসেবে কর্মরত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক