০৭ অগাস্ট, ২০২১ ০৪:৫৫ পিএম

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২০৪

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২০৪
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০৪  জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রয়েছে ১৯৪ জন এবং সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ১০ জন। গতকাল শুক্রবার (৬ আগস্ট) দেশে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২১৪ জন। 

আজ বুধবার (৭ আগস্ট) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত রোগীদের ১৯৪ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট  ৯৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তি রোগীর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৮ জন ও ঢাকার বাহিরের বিভিন্ন হাসপাতালে ৩৯ জন চিকিৎসা নিচ্ছেন।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল চার হাজার ৩১৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ৩১২ জন।

এ পর্যন্ত ডেঙ্গু সন্দেহে আট জনের মৃত্যুর তথ্য সরকারের রোগ নিয়ন্ত্রণ, রোগতত্ত্ব ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর সংবাদ নিশ্চিত করেনি আইইডিসিআর।

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীতে ব্যাপক সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়েছিল সিটি কর্পোরেশন। নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছিল। চলতি সপ্তাহ থেকে আবারো অভিযান শুরুর কথা রয়েছে।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ এ ডেঙ্গু জ্বরে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ একহাজার ৩৫৪ জন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু আক্রান্ত
ঢামেকে শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

‘এইচপিভি টিকা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ’

ঢামেকে শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

‘এইচপিভি টিকা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক