০৭ অগাস্ট, ২০২১ ০৪:৩৩ পিএম

করোনায় ডা. সিরাজুল ইসলামের মৃত্যু

করোনায় ডা. সিরাজুল ইসলামের মৃত্যু
অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডা. সিরাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রবীণ চিকিৎসক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডা. সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই দুপুরে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হন সিরাজুল ইসলাম। সেখানে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সিরাজুল ইসলাম ১৯৬৯ সালে সেনাবাহিনীর ক্যাপ্টেন পদ থেকে অবসরে যান। পরে ১৯৭০ সালে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৯৭ সালে তিনি শিক্ষকতা থেকে অবসর নেন। তিনি ছিলেন বরিশালের প্রখ্যাত চিকিৎসক খাদেম হোসেনের জ্যেষ্ঠ ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চিকিৎসক এক ছেলে ও কানাডাপ্রবাসী এক মেয়ে, বন্ধু-বান্ধব, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. সিরাজুল ইসলামের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক