০৬ অগাস্ট, ২০২১ ১০:৩২ এএম

চলে গেলেন মেজর জেনারেল (অব.) ডা. মোহায়মেন

চলে গেলেন মেজর জেনারেল (অব.) ডা. মোহায়মেন
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. এম এ মোহায়মেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বার্ধক্যজনিত জটিলতায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. এম এ মোহায়মেন।

মঙ্গলবার (৩ আগস্ট) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

ডা. মোহায়মেন ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের একজন অগ্রণী সামরিক কার্ডিও-থোরাসিক সার্জন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার কর্তৃক প্রণীত লিবিয়া-বাংলাদেশ বন্ধুত্ব চুক্তির অংশ হিসেবে লিবিয়ায় ওকবা-বিন-নাফে সামরিক হাসপাতালে (১৯৭৫-১৯৭৯) কাজ করেছেন।

সিএমএইচে ল্যাপ্রোস্কোপিক সার্জারি, অ্যাডভান্সড নিউরোসার্জারি, এন্ডোস্কোপিক জয়েন্ট সার্জারি, ইএনটি সার্জারির উন্নত মাইক্রোস্কোপিক পদ্ধতি এবং ছানির জন্য ফাকো সার্জারি চালু করেন ডা. মোহায়মেন। ১৯৯৬ সালে তিনি সার্জন জেনারেল এবং মেজর জেনারেল পদে অবসর গ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে সামরিক মর্যাদায় বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ডা. এম এ মোহায়মেনের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক