০৪ অগাস্ট, ২০২১ ০১:২৯ পিএম

করোনা ও ডেঙ্গুতে মারা গেলেন বাকৃবি অধ্যাপক ড. আজহার

করোনা ও ডেঙ্গুতে মারা গেলেন বাকৃবি অধ্যাপক ড. আজহার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজহারুল হক।

মঙ্গলবার (৩ আগস্ট ) রাত ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. একেএম জাকির হোসেন।

ড. জাকির হোসেন বলেন, গত ২৮ জুলাই করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ড. আজহারুল হক। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ২৯ জুলাই তাকে ময়মনসিংহ মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসের প্রায় ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছিল। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০১০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি বাকৃবির, নিরাপত্তা শাখার পরিচালক, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক দায়িত্ব পালন করেছেন। বাকৃবির শহীদ জামাল হোসেন হলের প্রভোস্ট হিসেবেও কর্মরত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

অধ্যাপক ড. আজহারুল হকের মৃত্যুতে বাকৃবির ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছেন বাকৃবির শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক