০৪ অগাস্ট, ২০২১ ০১:৩৪ পিএম

রংপুর মেডিকেলে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের কাণ্ড

রংপুর মেডিকেলে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের কাণ্ড
চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ফেলে রাখা ময়লা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দায়িত্বে অবহেলার অভিযোগে বেতন স্থগিত ঘোষণা করায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোস্তফা জামান চৌধুরীর কক্ষে ময়লার স্তুপ জমিয়ে রেখেছে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। মঙ্গলবার (৩ আগস্ট) এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোস্তফা জামান চৌধুরী আজ বুধবার (৪ আগস্ট) সকালে মেডিভয়েসকে বলেন, ‘আমাদের পরিচালক মহোদয়, কিছু কর্মচারীর বেতন স্থগিত করেছিলেন। এক্ষেত্রে বেতন যেহেতু স্থগিত করা হয়েছে, কর্মচারীরা ধারণা করছিলেন তাদের বেতন আমি স্থগিত করেছি। এক পর্যায়ে তারা আলোচনার জন্য আমার কাছে আসেন। আমি তাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছি, কিন্তু কিছু কর্মচারী আলোচনার সাথে সহমত পোষণ না করায়, তাদের মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হয়। এরপরই তারা এই কাজটি করে।’

জানতে চাইলে হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম মেডিভয়েসকে বলেন, ‘চতুর্থ শ্রেণীর কর্মচারীর ভুল করেছে, তারা ক্ষমা চেয়েছে। তাদেরকে মাফ করে দিয়েছি এবং বেতনও পরিশোধ করা হয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক