৩১ জুলাই, ২০২১ ০৩:৪৫ পিএম

জাপান সরকারের উপহারের টিকার দ্বিতীয় চালান ঢাকায়

জাপান সরকারের উপহারের টিকার দ্বিতীয় চালান ঢাকায়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে  ‘কোভ্যাক্স’ সুবিধার আওতায় জাপান সরকারের উপহার দেওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার আরও সাত লাখ ৮১ হাজার ৩২০ টিকা দেশে এসে পৌঁছেছে।

আজ শনিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে তিনটা দিকে টিকা বহনকারী অল নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো প্লেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ-উল আহসান।

এর আগে ৩০ জুলাই জাপানের টোকিও বাংলাদেশ দূতাবাসের ফেসবুকে জানা‌নো হয়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার দ্বিতীয় চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো প্লেন জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছে। শনিবার টিকা নিয়ে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে।

গত ১২ জুলাই পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, ‘জাপানীজরা ২.৫ মিলিয়নের পরিবর্তে ২.৯ মিলিয়ন এস্ট্রা-জেনকা ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে দশ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরও ছয় মিলিয়ন বিশ হাজার টিকা আগস্টে আসবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক