৩১ জুলাই, ২০২১ ১১:১৩ এএম

হৃদরোগে অধ্যাপক ডা. মাজহারুল হকের মৃত্যু

হৃদরোগে অধ্যাপক ডা. মাজহারুল হকের মৃত্যু
অধ্যাপক ডা. মো. মাজহারুল হক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ময়মনসিংহ জেলার সাবেক সিভিল সার্জন অধ্যাপক ডা. মো. মাজহারুল হক। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

শনিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ডা. মাজহারুল হক ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক। এ ছাড়াও ময়মনসিংহে কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাকালীন সদস্য ও কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুকালে পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বড় ছেলে ডা. তৌফিকুল হক পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

অধ্যাপক মাজহারুল হক চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

তাঁকে গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদিতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

সদা হাস্যোজ্জ্বল, মিশুক ও সদালাপী এ চিকিৎসকের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক