২৯ জুলাই, ২০২১ ০৭:৫৩ পিএম

চীন থেকে আসছে সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা

চীন থেকে আসছে সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে চীন থেকে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ করোনার টিকা আসছে।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। টিকা গুলো বহন করবে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের তিনটি ফ্লাইট। 

বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবর এর সত্যয়তা নিশ্চিত করেছেন।

ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, ‘চীন থেকে সিনোফার্মের টিকা নিয়ে বৃহস্পতিবার রাত সোয়া ১০টা, দিবাগত রাত সোয়া ১টা ও রাত সোয়া ৪টায় টিকা পৌঁছানোর কথা রয়েছে।’

চীন ১২ মে ৫ লাখ টিকা বাংলাদেশকে প্রথমবারের মত উপহার হিসেবে দেয়। এরপর ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন খ্রয়ের নীতিগত অনুমোদন দেয়। 

এর আগে গত ৮ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকা ব্যবহারে অনুমোদন দিয়েছিল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক