সিডনিতে ফের চার সপ্তাহের লকডাউন
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে অস্ট্রেলিয়ার সিডনি শহরে চলমান লকডাউন আরও চার সপ্তাহ বাড়িয়েছে দেশটির সরকার। এর আগে করোনা রোধে সিডনিতে পাঁচ সপ্তাহের লকডাউন দেওয়া হয়, যা শেষ হবে ৩০ জুলাই। নতুন ঘোষিত বিধি-নিষেধ চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।
আজ বুধবার (২৮ জুলাই) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর গত জুনের শেষ দিকে সিডনিতে কঠোর বিধিনিষেধ জারি করা হয়। পরে তা কয়েক ধাপে বাড়ানো হয়। চলমান লকডাউন আগামী শুক্রবার শেষ হওয়ার কথা ছিল। এদিকে সংক্রমণের হার কমে আসার কারণে আজ বুধবার থেকে ভিক্টোরিয়া রাজ্য ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় লকডাউন তুলে নেওয়া হয়েছে।’
এর আগে ২৪ জুলাই সিডনি শহরে হাজার হাজার মানুষ লকডাউন তুলে দেয়ার দাবিতে মাঠে নামেন। মেলবোর্ন ও ব্রিসবনেও বিক্ষোভ সংগঠিত হয়। এ সময় বিক্ষোভ থেকে ৫৭ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। এসময় তারা লকডাউন বিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেন।
অস্ট্রেলিয়ায় করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ৩৩ হাজার ৪৭৩ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৯২২ জনের। দেশটিতে করোনা সংক্রমণের হার বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে মূলত টিকাদানের ঘাটতিকে। দেশটিতে করোনার টিকা পেয়েছেন মাত্র ১৬ শতাংশ মানুষ। এ নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছে অস্ট্রেলিয়া সরকার।
বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা
স্ট্রোক ও স্নায়বিক রোগীদের স্বনির্ভর জীবন নিশ্চিত করতে সমন্বিত পুনর্বাসনসেবার তাগিদ
বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা
স্ট্রোক ও স্নায়বিক রোগীদের স্বনির্ভর জীবন নিশ্চিত করতে সমন্বিত পুনর্বাসনসেবার তাগিদ
ডিএমসি লিভার ফেস্টে বিশেষজ্ঞরা
লিভারে আক্রান্ত পাঁচ কোটি মানুষ, চিকিৎসক আছেন দেড়শোরও কম