২৭ জুলাই, ২০২১ ০৬:৫২ পিএম

চলে গেলেন প্রবীণ চিকিৎসক তোফজ্জল করিম

চলে গেলেন প্রবীণ চিকিৎসক তোফজ্জল করিম
ডা. তোফজ্জল করিম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: না ফেরার দেশে চলে গেছেন প্রবীণ চিকিৎসক তোফজ্জল করিম। আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে মারা যান তিনি। 

আশির দশকে বঙ্গবন্ধুর আদর্শের চিকিৎসক রাজনীতিতে নেতৃত্বের সাড়িতে ছিলেন তিনি। বর্তমান বিএমএ ভবন নির্মাণে এ পেশাজীবী নেতার ছিল প্রত্যক্ষ অবদান। পরবর্তীতে এক বুক ঘৃণা দুঃখ বেদনা আর অভিমান নিয়ে রাজনীতি থেকে সরে যান তিনি। 

তাঁর মৃত্যুর খবর দিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান ফেসুবকে নিজের টাইমলাইনে বলেন, ‘আমাদের শ্রদ্ধেয় ডা. তোফজ্জল করিম ভাই আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বর্তমান প্রজন্ম তাঁকে কেউই হয়ত চেনেন না। আশির দশকে আমরা যাঁরা বঙ্গবন্ধুর আদর্শের চিকিৎসক রাজনীতি করতাম তাদের অন্যতম নেতা ছিলেন। তিনি অমিত সাহসী বন্ধুবৎসল বঙ্গবন্ধু আদর্শের মানুষ ছিলেন, আমাদেরকে উৎসাহ সাহস যুগিয়েছেন। তিনি ধানমন্ডি ২৮ নম্বর সড়কের ‘উপসম’ ক্লিনিকের প্রতিষ্ঠাতা ছিলেন, যেটা বিলুপ্ত হয়ে গেছে—সে এক ন্যাক্কারজনক ইতিহাস। বর্তমান বিএমএ ভবন নির্মাণে তাঁর যথেষ্ট অবদান ছিল। আমরা তাঁকে ভুলে গেছি। তিনি মৃত্যুঅবধি এক বুক ঘৃণা দুঃখ বেদনা আর অভিমান নিয়ে নিজেকে নির্বাসিত করে রেখেছিলেন। আল্লাহ তাঁকে পুরস্কৃত করুন।’

সামাজিক মাধ্যমে শোকের ছায়া

প্রবীণ এ চিকিৎসক নেতার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। ডা. তোফজ্জল করিমের উদার ও ত্যাগী মানসিকতার প্রশংসা ও স্মৃতিচারণ করেন চিকিৎসকরা। একই সঙ্গে তাঁর মাগফিরাত কামনা করেন। তাঁকে নিয়ে স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানের পোস্টে নবীন-প্রবীণ কয়েকশ’ চিকিৎসক মন্তব্য করেন। 

এক মন্তব্যে ডা. আব্দুন নুর তুষার বলেন, ‘কেন এমন মানুষদের একবুক বেদনা নিয়ে দুরে সরে থাকতে হয়? মরে গেলে জান্নাতবাসী হোন বলে দিলেই কি দায় শেষ?’

কেন্দ্রী স্বাচিপ নেতা শাব্বির খান বলেন, ‘স্যারের ক্লিনিকে আমার চাচার অপারেশন করিয়েছিলাম। সে সময় আমিও ছিলাম চাচার সাথে। স্যারের মেয়ে ডা. ইলোরা আপা ছিলেন আমাদের চার বছরের সিনিয়র। স্যার আসলেই একজন ভাল মানুষ এবং ভাল চিকিৎসক ছিলেন।’

এশিয়ান আই হাসপাতালের কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. ইশতিয়াক হোসেন মিল্টন বলেন, ‘ইকবাল ভাই, মুজিবুর রহমান-তোফাজ্জল করিম ভাইদের কথা কি কারো মনে আছে। বিএমএকে যাঁরা আগলে রেখেছেন এক সময়। তোফাজ্জল করিম ভাই শুনেছিলাম অস্ট্রেলিয়াতে সেটেল্ড হয়েছিলাম। আল্লাহ উনাকে বেহেশত নসীব করুক।’

শোক জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম বলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের পরিবারের জন্য সহানুভূতি জানাই। স্যার আপনাকে ধন্যবাদ এই সাহসী ও অভিমানী মানুষটিকে মৃত্যুর পর হলে ও পরিচিত করে দেবার জন্য।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক