২৭ জুলাই, ২০২১ ০৬:৫২ পিএম

আগস্টে টিকা পাবে রোহিঙ্গারা

আগস্টে টিকা পাবে রোহিঙ্গারা
ছবিঃ সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের মানুষের বিপুল টিকার চাহিদা রয়েছে। তার সাথে যুক্ত হয়েছে ১১ লাখ রোহিঙ্গা। তবে করোনার টিকা মজুদ থাকায় সরকার মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের সিনোফার্মের করোনা টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার (২৭ জুলাই) গণমাধ্যমকে জানান, ‘আমরা ৫৫ বছর বয়সীদের নামের তালিকা তৈরির করার চেষ্টা করছি। আগামী মাস থেকে টিকা দানের কার্যক্রম শুরু হবে।’

করোনার মহামারিতে ২০২০ সাল থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলার মতো টেকনাফের পরিস্থিতিও জটিল আকার ধারণ করে। উখিয়ার জনবহুল রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব হয়ে দাঁড়ায়। আবার স্থানীয় জনগণের চাপও এখানে অনেক বেশি। তাই করোনা সংক্রমণ রোধে রোহিঙ্গাদেরও করোনার টিকা দেওয়া প্রয়োজন।

প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা থেকে প্রাণে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্ট প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। পরে তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় দেয়া হয়। কক্সবাজার থেকে একটি অংশকে নোয়াখালীর ভাসানচরে প্রত্যাবাসন করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক