মহররম থেকে চালু হচ্ছে পবিত্র ওমরাহ
মেডিভয়েস ডেস্ক: আগামী এক মহররম (১০ আগস্ট) থেকে বিদেশী নাগরিকদের পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। করোনাভাইরাস মহামারীর জন্য দীর্ঘদিন বিদেশীদের ওমরাহ পালন বন্ধ রাখে দেশটি।
আজ রোববার (২৫ জুলাই) সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী পহেলা মহররম (১০ আগস্ট) থেকে বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেবে দেশটি। ওমরাহ পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।
তবে কোন কোন দেশ থেকে যাওয়ার অনুমতি দেওয়া হবে, সেই তালিকা প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
এদিকে আজ থেকে ফের ওমরাহ কার্যক্রম শুরু করেছে সৌদি। হজের পর ওমরাহ পালনকারী প্রথম দল এসে পৌঁছেছে। হজযাত্রীদের বিদায়ের পর ওমরাহযাত্রী ও দৈনন্দিন মুসল্লিদের জন্য মক্কার পবিত্র মসজিদুল হারাম চত্বর প্রস্তুত করা হয়েছে।
এ বিষয়ে গ্র্যান্ড মসজিদের সহকারী মহাসচিব ড. সাদ আল মুহাইমিদ জানান, মসজিদুল হারামে মুসল্লি ও ওমরাহযাত্রীদের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মসজিদুল হারামে প্রবেশ ও চলাচলের স্থানে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সবার তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪