১৭ জুলাই, ২০২১ ০৯:৫০ এএম

রামেকের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জুলাই) সকালে রামেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে পুরুষ ১৪ জন ও দুইজন নারী মারা গেছেন। মৃতদের অধিকাংশের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন আটজন এবং করোনা উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। তারমধ্যে রাজশাহী জেলার নয়জন, নাটোর জেলার একজন, পাবনার তিনজন, কুষ্টিয়া জেলার একজন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২৫৮ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৬৯ জন ভর্তি রয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক