১০ জুলাই, ২০২১ ০৪:০০ পিএম

নতুন করে আট হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নতুন করে আট হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে নতুন করে চার হাজার চিকিৎসক ও চার হাজার নার্স নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনা রোগীদের জন্য ১৫-১৬ হাজার বেডের ৮০ ভাগ পূরণ হয়ে গেছে। এ কারণে সব জায়গায় বেড বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসের বিস্তার বিপজ্জনক রূপ নেওয়ার পরিপ্রেক্ষিতে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে ১২০০ শয্যার ফিল্ড হাসপাতাল স্থাপন করা হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা করোনা ডেডিকেটেড হাসপাতাল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই প্রায় ১১ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। এভাবে গত ৪ থেকে ৫ দিনে ৯০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। বর্তমানে ১৬ হাজারের মতো করোনা শয্যা রয়েছে। এরই মধ্যে ৮০ শতাংশ শয্যা রোগীতে পূর্ণ। প্রতিনিয়ত রোগী বাড়ছে, শয্যার সংখ্যা কমে আসছে। এ জন্য দেশের যেখানে প্রয়োজন শয্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিয়োগ
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক