করোনায় ডা. আব্দুর রাজ্জাকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. আ ন ম আব্দুর রাজ্জাক মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. আব্দুর রাজ্জাক রাজশাহী মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টর’স সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি'র (এফডিএসআর)। এক শোক বার্তায় তাঁরা ডা. আব্দুর রাজ্জাকের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
ডা. আ ন ম আব্দুর রাজ্জাকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬