করোনার মধ্যেই ডেঙ্গুর প্রাদুর্ভাব: একদিনে ৩৬ রোগী হাসপাতালে
মেডিভয়েস রিপোর্ট: করোনা মহামারীর মধ্যেই দেশে নতুন করে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়েছে।
এতে জনানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রত্যেককেই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত এক জুলাই থেকে এখন পর্যন্ত মোট ৬০১ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তাদের মধ্যে মোট ৪৫০ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
এতে আরও বলা হয়, বর্তমানে সারাদেশে সর্বমোট ১৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতারে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে মোট ১৪৯ জন রোগী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া অন্যান্য বিভাগে মোট দুইজন রোগী হাসপাতালে ভর্তি আছে।
এদিকে সরকারের রোগ নিয়ন্ত্রণ, রোগতত্ত্ব ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) বরাত দিয়ে ডেঙ্গুজনিত কারণে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬