অনলাইন ই-পেমেন্ট চালু করছে বিএমডিসি
মেডিভয়েস রিপোর্ট: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে বিভিন্ন সেবা সহজ ও দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে অনলাইন ই-পেমেন্টে ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
শুক্রবার (২ জুলাই) বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং বিএমডিসি কর্তৃক প্রদত্ত বিভিন্ন সেবা সহজতর ও দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে অনলাইন ই-পেমেন্টে ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আগামী ১৫ জুলাই হতে বিএমডিসিতে নিবন্ধিত চিকিৎসকগণ https://payment.bmdc.org.bd/ এই ওয়েব ঠিকানায় প্রবেশ করে বিবিধ আবেদনের ফি অনলাইনে প্রদান করে সেবা গ্রহণ করতে পারবেন।
আবেদনকারীগণ উপরের ওই ওয়েব ঠিকানায় প্রবেশ করে ব্যবহারকারী হিসেবে নিবন্ধনের পর লগইন করে বিভিন্ন সেবার জন্য আবেদন ও অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ফি প্রদান করতে পারবেন।
এছাড়া অনলাইন ব্যবহারকারী নিবন্ধন বা ফি জমাদান সংক্রান্ত সহায়তার জন্য ০১৭১৩১৬২৯৭৯ নম্বারে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরাসরি যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন।
-
০৫ মার্চ, ২০২৬
-
০৬ জানুয়ারী, ২০২৬
-
১৮ নভেম্বর, ২০২৫
-
৩০ অক্টোবর, ২০২৫
-
১৯ অগাস্ট, ২০২৫
কার্যক্রম বন্ধের দাবি
বিএমডিসির অনুমোদন ছাড়া রোগী দেখছেন ভারতীয় বন্ধ্যত্ব বিশেষজ্ঞরা: এফএসএসবি