১৯ জুন, ২০২১ ১১:৩৪ এএম

সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ শুরু

সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ শুরু
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: চীনের উদ্ভাবিত সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের গণটিকাদান কর্মসূচি আজ শনিবার সকালে শুরু হয়েছে। ইতোমধ্যে এই ভ্যাকসিন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পৌঁছানো হয়েছে। টিকা কেন্দ্র শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত খোলা থাকবে।

ঢাকা জেলায় সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে চারটি মেডিকেল কলেজ হাসপাতালে। সেগুলো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।

এসব হাসপাতালে একটি করে টিকা কেন্দ্র হবে এবং প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথ থাকবে। তাছাড়া ঢাকা জেলা বাদে প্রতি জেলায় একটি করে ভ্যাকসিনেশন কেন্দ্র হবে এবং প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথ থাকবে। তবে বুথ চালু করতে হবে টিকা গ্রহীতার সংখ্যার ওপর নির্ভর করে। ১৫০-২০০ জনের জন্য একটি বুথ চালু করা যাবে, ২০০-এর বেশি গ্রহীতা হলে দুটি বুথ চালু করতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক