১৬ জুন, ২০২১ ১০:১৬ এএম
রামেকে ১৬ দিনে ১৬১ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের ১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ১৬ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৬১ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৬ জুন) সকালে রামেক হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন পাঁচজন এবং করোনা উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। তারমধ্যে রাজশাহী জেলার আটজন, চাঁপাইনবাবগঞ্জ জেলার চারজন ও কুষ্টিয়া জেলার একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। বুধবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৩৪৪ জন।
রাজশাহীতে মঙ্গলবার দুইটি ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
বিপিএইচসিডিএর উদ্বেগ প্রকাশ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ
এই বিভাগের সর্বাধিক পঠিত