মালয়েশিয়ায় লকডাউন দুই সপ্তাহ বাড়লো
মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতির আশানুরূপ অগ্রগতি না আসায় মালয়েশিয়ায় লকডাউনের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে কঠোর এ বিবিনিষেধ। খবর স্ট্রেইট টাইমসের।
প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের সভাপতিত্বে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) পরামর্শের ভিত্তিতে জাতীয় সুরক্ষা কাউন্সিলের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১১ জুন) এক বিবৃতিতে দেশটির সিনিয়র সুরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দৈনিক কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এখনও পাঁচ হাজারেরও বেশি সংক্রমিত।
এদিকে মালয়েশিয়ায় একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৮৪ জন। এ নিয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন মোট ৩ হাজার ৭৬৮ জন। একদিনে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৪৯ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৪১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৩ হাজার ৭৭৯ জন।
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক