২৭ মে, ২০২১ ০৭:৪৭ পিএম

করোনা পরবর্তী জটিলতায় চলে গেলেন স্বাস্থ্যমন্ত্রীর মা

করোনা পরবর্তী জটিলতায় চলে গেলেন স্বাস্থ্যমন্ত্রীর মা
ফৌজিয়া মালেক। ছবি: সংগৃহীত

মেডিভেয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৮৪ বছর।

আজ বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর এ এম জেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

একইদিন সকালে ফৌজিয়া মালেকের শারীরিক অবস্থার তথ্য জানিয়ে তিনি বলেন, ‘বয়সজনিত রোগে আগে থেকেই ভুগছিলেন তিনি। গত কিছুদিন ধরে এজমার সমস্যা বেড়েছিল। তিনি করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছিলেন। কিন্তু পোস্ট কোভিড জটিলতাও যোগ হয়েছে।’

এর আগে ২৫ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে তাঁর মা শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তিনি নিয়মিতভাবে একজন চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন ছিলেন। এবার তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে ওই চিকিৎসকের পরামর্শেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফৌজিয়া মালেক মানিকগঞ্জ সদর উপজেলার হরগজ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্বামী মৃত. কর্ণেল এম এ মালেক ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাটমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রুবিনা হামিদের গর্বিত মাতা।

দেশবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রী ও তাঁর পরিবার মরহুমার রূহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের শোক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের মায়ের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ মে) অধিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক শোক বার্তায় এ শোক প্রকাশ করা হয়। 

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের মায়ের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল কর্মকর্তা ও কর্মচারীগণ গভীরভাবে শোকাহত। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করিছ এবং শোককসন্তপ্ত পরিবারের গভীর সমেবদনা জ্ঞাপন করিছ।’

রত্নগর্ভা ফৌজিয়া মালেকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক