২৭ মে, ২০২১ ০৯:৪৯ পিএম

১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ

১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনায় বন্ধ থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রণালয়। একইসঙ্গে আগামী ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলা এবং শিক্ষাকার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখার উপসচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,  করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন  হতে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

একইসঙ্গে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে পূর্বের বন্ধের খাৱাৰাহিকতায় আগামী ১২ জুন পর্যন্ত এ বিভাগের আওতাধীন সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীগণ নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন এবং টেলিশিন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবেন বলে আদেশে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকগণ নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পালন করবেন।

আদেশের অনুলিপি অবগতির জন্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, সকল বিভাগীয় কমিশনার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক