১৮ মে, ২০২১ ০৫:১০ পিএম

এগারো বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা প্রস্তাব আহ্বান

এগারো বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা প্রস্তাব আহ্বান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কতৃক অর্থ বিভাগের তহবিল থেকে গবেষণার অর্থ সংগ্রহের লক্ষ্যে গবেষণা প্রস্তাব আহ্বান করেছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১৮ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার যুগ্মসচিব মো. আহসান কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ‘গবেষণা প্রস্তাব আহবান “সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল কার্যক্রম পরিচালনা সম্পর্কিত নীতিমালা ২০২১ (সংশোধিত)” এর আওতায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক অর্থ বিভাগের তহবিল থেকে গবেষণার জন্য আর্থিক মঞ্জুরি প্রদানের লক্ষ্যে উল্লেখিত বিষয়বস্তুর ওপর গবেষণা প্রস্তাব আহবান করা হয়েছে।’

এতে জনস্বাস্থ্য, সংক্রামক ব্যাধিসহ মোট ১১টি বিষয়ে গবেষণার জন্য অর্থ ছাড়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

গবেষণায় অংশগ্রহণে আবেদনের শর্তাবলী

ক. আবেদনকারী বা আবেদনকারী প্রতিষ্ঠানকে বাংলাদেশী হতে হবে। আবেদনের সাথে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি বা জন্মনিবন্ধন সনদ দাখিল করতে হবে; 

খ. আবেদনকারী বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে গবেষণা করতে হবে; 

গ. আবেদনকারী পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিধারী চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মাইক্রোবায়োলোজিস্ট বা ভাইরোলজিস্ট, বায়োকেমিস্ট বা স্বাস্থ্য বিজ্ঞান, জনস্বাস্থ্য, পুষ্টি ইত্যাদি মৌলিক বিষয়ে বিশেষজ্ঞ গবেষক হতে হবে। প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত হতে হবে; 

ঘ. সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাগণ আবেদন করতে পারবেন; 

ঙ. আবেদনকারী উক্ত গবেষণার জন্য অন্য কোন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত দেশের অথবা বিদেশের যে কোন প্রতিষ্ঠান হতে আর্থিক সহায়তা নেননি মর্মে অঙ্গীকারনামা দিতে হবে; 

চ. আবেদনকারীর বয়স হবে (দরখাস্ত করার সময়) সর্বোচ্চ ৬০ বছর। দক্ষতা, অভিজ্ঞতা ও সুনাম বিবেচনায় বয়সসীমা শিথিলযোগ্য হবে; 

ছ. আবেদনকারীকে আবেদন ফরম অনুযায়ী আবেদনের সঙ্গে প্রয়োজনীয় তথ্যাদি সন্নিবেশিত করতে হবে। অসম্পূর্ণ আবেদন বা গবেষণা প্রস্তাবনা বাতিল বলে গণ্য হবে। 

জ. গবেষণার অভিজ্ঞতা, পাবলিকেশন্স ইত্যাদিসহ আবেদনকারীর পূর্ণ জীবনবৃত্তান্ত সংযোজন করতে হবে; 

ঝ. আবেদনকারী কোন প্রতিষ্ঠানের কর্মকর্তা হলে উক্ত প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে অনুমতি গ্রহণ করতে হবে; 

ঞ. যে প্রতিষ্ঠানে গবেষণা করা হবে, সে প্রতিষ্ঠান প্রধানের কাছ হতে অনুমতি নিয়ে তা জমা দিতে হবে; 

ট. প্রাথমিকভাবে নির্বাচিত হলে আবেদনকারী বা আবেদনকারী প্রতিষ্ঠানকে স্ব স্ব ইনস্টিটিউট থেকে ইথিক্যাল ক্লিয়ারেন্স নিতে হবে। ইনস্টিটিউটভিত্তিক আবেদনকারী না হলে বিএমআরসি থেকে ইথিক্যাল ক্লিয়ারেন্স নিতে হবে; 

ঠ. গবেষণাকাল হবে অনুর্ধ দুই বছর; 

ড. স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd) এবং স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট (www.hsd.gov.bd) থেকে আবেদন ফরম ও নীতিমালা সংগ্রহ করা যাবে; 

ঢ. আগামী ২৩ জুন ২০২১ তারিখ অফিস সময়ের মধ্যে নির্ধারিত প্রোফর্মা অনুযায়ী ইংরেজিতে প্রস্তুতকৃত প্রটোকল বা গবেষণা প্রস্তাবের একটি সিডি বা পেনড্রাইভসহ সফ্ট কপি ও হার্ড কপি চিকিৎসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মেইলে আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক